advertisement
advertisement

কেইনের পেনাল্টি মিস, ইংল্যান্ডকে ভুলের ‘শাস্তি’ দিল বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ২:৪৬ পূর্বাহ্ণ
কেইনের পেনাল্টি মিস, ইংল্যান্ডকে ভুলের ‘শাস্তি’ দিল বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

ইংল্যান্ডের জালে ওইয়ারসাবালের জয়সূচক গোলের ‍মুহূর্ত

advertisement

ইংল্যান্ড ২-৩ স্পেন ওয়েম্বলিতে অনেক ভুলের রোমাঞ্চকর এক ম্যাচ!ইংল্যান্ড ২ মিনিটে করা ভুল থেকে ঘুরে দাঁড়িয়ে এগিয়ে গেল ৪০ মিনিটের মধ্যে। তাতে প্রথমার্ধেই দুটি পরিস্কার গোলের সুযোগ নষ্টের ভুল করা স্পেন পিছিয়ে রইল ৫৯ মিনিট পর্যন্ত। পরের মিনিটে অ্যালেক্স বায়েনার গোলে বিশ্ব চ্যাম্পিয়নরা সমতায় ফিরলেও গ্যালারিতে জেগেছে হ্যারি কেইনের পেনাল্টি মিসের আক্ষেপ।ইংল্যান্ড সেই ভুল থেকে ঘুরে দাঁড়াতে না পারলেও বিশ্ব চ্যাম্পিয়নরা পারল।

সেটা ৭৪ মিনিটে দুই বদলি খেলোয়াড়ের বোঝাপড়ার কল্যাণে। বায়েনার পাস থেকে মিকেল ওইয়ারসাবালের চিপে বল উড়ল ইংল্যান্ড গোলকিপার জেমস ট্র্র্যাফোর্ডের মাথার ওপর দিয়ে। গোল! শেষ পর্যন্ত ওইয়ারসাবালের সেই গোলেই নেশনস লিগে স্পেন শুভসূচনা করল ৩-২ গোলের জয়ে।

ইংল্যান্ড পারল না ২০২৪ ইউরো ফাইনালে সর্বশেষ মুখোমুখির ফল পাল্টাতে।বিশ্বকাপে তৃতীয় (সেমিফাইনালে খেলেছে) হয়ে ফেরার পর প্রথম ম্যাচেই বিশ্ব চ্যাম্পিয়নদের বাগে পেয়েও শেষ পর্যন্ত হারতে হলো।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর