advertisement
advertisement

খসড়া হুবহু পাস হয়ে গেলেও সরকার আওয়ামী লীগের মতো করে সেটি ব্যবহার করবে না: তথ্য উপদেষ্টা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ৪:৩৬ পূর্বাহ্ণ
খসড়া হুবহু পাস হয়ে গেলেও সরকার আওয়ামী লীগের মতো করে সেটি ব্যবহার করবে না: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান

advertisement

সংশোধিত সাইবার সুরক্ষা আইনের খসড়া হুবহু পাস হয়ে গেলেও বিএনপি সরকার এর অপব্যবহার করবে না বলে মনে করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেন, ‘যদি এটা হুবহু একইভাবেও পাস হয়ে যায়, তর্কের খাতিরে বলছি। তারপরও এই সরকার আগের সরকারের মতো করে এ আইন ব্যবহার করবে না।

যদি সে আবারও একটা নির্বাচন করে ক্ষমতায় আসতে চায়।’শনিবার সকালে রাজধানীর দ্য ডেইলি স্টার ভবনে ‘প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন ও গণমাধ্যমের প্রস্তাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় উপদেষ্টা এ কথা বলেন। বিবিসি মিডিয়া অ্যাকশনের সহযোগিতায় সভার আয়োজন করে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি)। সাইবার সুরক্ষা আইন আবার সংশোধন করতে যাচ্ছে সরকার।

নতুন সংশোধনীতে ডিজিটাল মাধ্যমে ‘মানহানি’, ‘হেয়প্রতিপন্ন’কে আবারও ফৌজদারি অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর