advertisement
advertisement

ছয় বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা, আত্মীয়কে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ৮:২৪ অপরাহ্ণ
ছয় বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা, আত্মীয়কে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে একটি বাড়িতে আটকে রাখা হয়। পরে তাঁকে ছিনিয়ে নিতে সেখানে ভাঙচুর চালায় জনতা। গতকাল শুক্রবার দুপুরে তোলা

advertisement

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা হয়েছে। আজ শনিবার বিকেলে নিহত শিশুর মা বাদী হয়ে ধর্ষণ ও হত্যার অভিযোগ এনে থানায় মামলা করেন। এ ঘটনায় শিশুর এক আত্মীয়কে (১৮) গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। নিহত ওই শিশু স্থানীয় একটি মাদ্রাসায় নাজেরা বিভাগে পড়ত। গতকাল শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে শিশুটির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়।

পরে রাতেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শফিকুল আলম চৌধুরী প্রথম আলোকে বলেন, শিশুর মা বাদী হয়ে ধর্ষণ ও হত্যার অভিযোগ এনে মামলা করেছেন। মামলায় শিশুর দূরসম্পর্কের চাচাকে আসামি করা হয়। পরে আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে তিনি সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলেও জানান ওসি।নিহত শিশুর পরিবার, স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর