সুপারবাগ বা অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের সমস্যা কি শুধু হাত ধোয়ার মাধ্যমে মোকাবিলা করা সম্ভব?
সাবান দিয়ে হাত ধোয়া সংক্রামক রোগ প্রতিরোধের সবচেয়ে সহজ ও সাশ্রয়ী উপায়গুলোর একটি। নিয়মিত ও সঠিকভাবে হাত ধুলে অনেক সংক্রমণের বিস্তার কমে। সংক্রমণ কমলে অ্যান্টিবায়োটিক ব্যবহারের প্রয়োজনও কিছু ক্ষেত্রে কমতে পারে। আর অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার কমানো গেলে প্রতিরোধী জীবাণু নির্বাচিত হওয়া ও বিস্তারের চাপও কমে।
কিন্তু সুপারবাগ বা অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের সমস্যা কি শুধু হাত ধোয়ার মাধ্যমে মোকাবিলা করা সম্ভব?যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ডার্বিতে আমার সাম্প্রতিক গবেষণার বিষয় ছিল অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মোকাবিলায় নীতি, নেতৃত্ব ও বাস্তবায়নব্যবস্থা। বাংলাদেশকে মূল ক্ষেত্র হিসেবে নিয়ে সুইডেন, ডেনমার্ক, থাইল্যান্ড ও ভিয়েতনামের অভিজ্ঞতার সঙ্গে তুলনা করেছি।
সরকারি নীতি, প্রতিবেদনসহ বিভিন্ন নথি বিশ্লেষণের পাশাপাশি বাংলাদেশের নীতিনির্ধারণ, ওষুধ নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্য ও সংশ্লিষ্ট খাতের পেশাজীবীদের সঙ্গে কথা বলেছি।সুপারবাগ: পরের মহামারির সস্তা প্রতিষেধক আমাদের ঘরেই আছেএ গবেষণা করতে গিয়ে আমার কাছে একটি বিষয় ক্রমেই পরিষ্কার হয়েছে, সুপারবাগ শুধু জীবাণুর সমস্যা নয়, শুধু হাসপাতালের সমস্যাও নয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।