প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে নিয়োগপত্রবঞ্চিত প্রার্থীরা দ্রুত নিয়োগপত্র প্রদানে অবস্থান কর্মসূচি পালন করেন। আজ রোববার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫–এ চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়ে এখনো নিয়োগপত্র না পাওয়া প্রার্থীরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে ঘোষণা দিয়েছেন তাঁরা। আজ রোববার রাজধানীর শাহবাগে জাদুঘরের সামনে অবস্থান নিয়ে তাঁরা এ ঘোষণা দেন।
এর আগে দুপুরে অবস্থান কর্মসূচি পালনকারীদের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল শিক্ষামন্ত্রী ও সচিবের সঙ্গে দেখা করতে সচিবালয়ে যায়। তবে প্রতিনিধিদলের অভিযোগ, সেখানে গিয়ে তাঁরা কারও দেখাই পাননি এবং অবহেলার শিকার হয়েছেন।সেখান থেকে ফিরে প্রতিনিধিদলের পক্ষ থেকে পরবর্তী কর্মসূচি নিয়ে কথা বলেন আরমানুল রহমান। তিনি বলেন, জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) তাঁদের সচিবালয়ে প্রতিনিধিদল পাঠাতে বলেছিলেন।
সে অনুযায়ী প্রতিনিধিদল গেলেও সেখানে কোনো সাড়া পাওয়া যায়নি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।