advertisement
advertisement

আনন্দবাজার পত্রিকাকে ১৫ ডিসেম্বর পর্যন্ত স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ৮:৪০ অপরাহ্ণ
আনন্দবাজার পত্রিকাকে ১৫ ডিসেম্বর পর্যন্ত স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট

আনন্দবাজার পত্রিকার প্রবেশপথে একটি থাম গেরুয়া রং করে দিচ্ছে হিন্দুত্ববাদীরা। ১ সেপ্টেম্বর ২০২৬

advertisement

আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত ভারতের পশ্চিমবঙ্গের অন্যতম বাংলা সংবাদপত্র আনন্দবাজার পত্রিকার সাংবাদিক ও সম্পাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারবে না পুলিশ। সাংবাদিকদের রক্ষাকবচের আবেদনসংক্রান্ত মামলার শুনানিতে গতকাল শুক্রবার এমন নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য।

আদালত নির্দেশ দিয়েছেন, আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট সাংবাদিকদের বিরুদ্ধে পুলিশ কোনো ধরনের কঠোর বা উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ নিতে পারবে না। আনন্দবাজার পত্রিকার সম্পাদক ঈশানী দত্ত রায়, প্রধান প্রতিবেদক সোমা মুখোপাধ্যায় এবং পুরো সম্পাদকীয় টিমের বিরুদ্ধে গত ২৮ আগস্ট বউবাজার থানায় একটি লিখিত অভিযোগের ভিত্তিতে ফৌজদারি মামলা নথিভুক্ত করা হয়েছিল।

সঞ্জয় শাস্ত্রী মহারাজ নামের এক গৈরিকধারী সাধুর করা ওই অভিযোগের ভিত্তিতেই পুলিশ উদ্যোগী হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর