advertisement
advertisement

আধুনিক গর্ভনিরোধক পদ্ধতি সম্প্রসারণে কাঙ্ক্ষিত বিনিয়োগ জরুরি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ৮:৩৭ অপরাহ্ণ
আধুনিক গর্ভনিরোধক পদ্ধতি সম্প্রসারণে কাঙ্ক্ষিত বিনিয়োগ জরুরি

advertisement

প্রতিবছর ২৬ সেপ্টেম্বর বিশ্ব গর্ভনিরোধ দিবস পালিত হয়। এ দিবসের লক্ষ্য হলো ব্যক্তি ও দম্পতিকে সঠিক তথ্য, নিরাপদ ও মানসম্মত গর্ভনিরোধক পদ্ধতির সুযোগ এবং স্বাধীন ও সচেতন সিদ্ধান্ত গ্রহণের অধিকার নিশ্চিত করা—সব গর্ভনিরোধক পদ্ধতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং তরুণ-তরুণীদের যৌন ও প্রজননস্বাস্থ্য সম্পর্কে জ্ঞানভিত্তিক ও সচেতন সিদ্ধান্ত গ্রহণে সক্ষম করে তোলা। এ ক্ষেত্রে পরিবার পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পরিবার পরিকল্পনা হলো ব্যক্তি ও দম্পতির স্বাধীন ও সচেতনভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ—তাঁরা সন্তান নেবেন কি না, কখন নেবেন, কতজন সন্তান নেবেন এবং গর্ভধারণের মধ্যে কতটা ব্যবধান রাখবেন এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় তথ্য, সেবা ও পদ্ধতিতে প্রবেশাধিকার নিশ্চিত করা।

বাংলাদেশের বর্তমান পরিবার পরিকল্পনা কর্মসূচির প্রেক্ষাপটে এ বছরের প্রতিপাদ্য ‘অধিকতর গর্ভনিরোধক পদ্ধতি-পছন্দ নিশ্চিত করতে বিনিয়োগ বৃদ্ধি’ অত্যন্ত প্রাসঙ্গিক।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর