advertisement
advertisement

১৫ বছরে ছোটকাকু, দুই দিনের উৎসবে থাকছে যেসব আয়োজন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ৮:০৫ অপরাহ্ণ
১৫ বছরে ছোটকাকু, দুই দিনের উৎসবে থাকছে যেসব আয়োজন

দুই দিনব্যাপী ছোটকাকু উৎসবের সংবাদ সম্মেলনে (বাম থেকে) শাইখ সিরাজ, ফরিদুর রেজা সাগর, আফজাল হোসেন ও তারিক আনাম খান

advertisement

১৫ বছর ধরে টেলিভিশন পর্দায় হাজির হচ্ছেন ছোটকাকু। ফরিদুর রেজা সাগরের লেখা একই নামের এই গোয়েন্দা সিরিজে নামভূমিকায় অভিনয়ের পাশাপাশি এটি পরিচালনাও করছেন আফজাল হোসেন। দীর্ঘ এই পথচলা উদ্‌যাপন করতে আগামী ২৮ ও ২৯ সেপ্টেম্বর ঢাকার তেজগাঁওয়ের আলোকি মিলনায়তনে বসবে দুই দিনের ‘ছোটকাকু উৎসব’।

শিশু-কিশোরদের জন্য নানা আয়োজনের পাশাপাশি বড়দের জন্যও থাকছে আড্ডা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান।দুই দিনব্যাপী ছোটকাকু উৎসবের সংবাদ সম্মেলনে (বাম থেকে) শাইখ সিরাজ, ফরিদুর রেজা সাগর, আফজাল হোসেন ও তারিক আনাম খানচ্যানেল আই মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে আজ শনিবার উৎসবের নানা দিক তুলে ধরেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আয়োজক প্রতিষ্ঠান মাত্রার ম্যানেজিং পার্টনার সানাউল আরেফিন জানান, শিশুদের কেন্দ্র করে এ ধরনের আয়োজন এবারই প্রথম করছেন তাঁরা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর