advertisement
advertisement

যেকোনো বয়সে হতে পারে হৃদ্‌রোগ, বুকের ব্যথাকে গ্যাস্ট্রিক ভেবে সময় নষ্ট করা যাবে না


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ৮:৪৯ অপরাহ্ণ
যেকোনো বয়সে হতে পারে হৃদ্‌রোগ, বুকের ব্যথাকে গ্যাস্ট্রিক ভেবে সময় নষ্ট করা যাবে না

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে গোলটেবিল বৈঠকে উপস্থিত অতিথিরা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হৃদ্‌রোগ বিভাগ ও প্রথম আলোর যৌথ আয়োজনে এই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। আজ দুপুর ১২টায় মেডিকেল কলেজে

advertisement

বুকে ব্যথা বা শারীরিক অস্বস্তি হলে আমরা অনেক সময় সেটিকে গ্যাস্ট্রিকের সমস্যা মনে করি। এরপর অ্যান্টাসিড বা গ্যাসের ওষুধ খেয়ে ঘরে বসে থাকি। কিন্তু হার্ট অ্যাটাকের ক্ষেত্রে এভাবে সময় নষ্ট করা বিপজ্জনক। আক্রান্ত হওয়ার পর প্রথম কয়েক ঘণ্টাই রোগীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে হাসপাতালে পৌঁছে দ্রুত চিকিৎসা না পেলে হৃদ্‌যন্ত্রের রক্তনালি বন্ধ হয়ে হৃৎপেশি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

এমনকি এতে রোগীর মৃত্যুও হতে পারে, বাড়তে পারে হার্ট ফেইলিউরের ঝুঁকি। আজ শনিবার বিশ্ব হার্ট দিবস উপলক্ষে আয়োজিত গোলটেবিল বৈঠকে এ কথাগুলো বলেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) সম্মেলনকক্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হৃদ্‌রোগ বিভাগ এবং প্রথম আলোর যৌথ উদ্যোগে এ বৈঠক আয়োজন করা হয়। সায়েন্টিফিক পার্টনার হিসেবে ছিল অপসোনিন ফার্মা।

আগামী বৃহস্পতিবার বিশ্ব হার্ট দিবস।প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে চট্টগ্রামে হৃদ্‌রোগের চিকিৎসাসেবায় অবকাঠামো ও জনবলসংকটের পাশাপাশি রোগীদের দেরিতে হাসপাতালে পৌঁছানো, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্যর্থতা, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং তরুণদের জীবনযাপনে পরিবর্তনকে বড় ঝুঁকি হিসেবে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর