গ্রেপ্তার
রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে বের হওয়া একটি ঝটিকা মিছিল থেকে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, মিছিল চলাকালে সেখানে দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইমরান হোসাইন (২৯), মো. তুহিন (২৫), মঈন আহম্মেদ (২৪) ও ইমরান হোসেন (৩৪)।ধানমন্ডি থানা-পুলিশ সূত্রে জানা যায়, আজ দুপুর সোয়া ১২টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় হঠাৎ আওয়ামী লীগের ব্যানারে একটি মিছিল বের করা হয়। মিছিলটি থেকে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।
পরে মিছিল শেষে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া দিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।ঘটনার সত্যতা নিশ্চিত করে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুটি ককটেল বিস্ফোরণের আলামত পাওয়া গেছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।