মিসরের রাজা—মোহাম্মদ সালাহ
আগের ম্যাচে চোট পেয়েছিলেন। কোচও তাঁকে তুলে নিয়েছিলেন ম্যাচের মাঝপথে। তবে চোটের জন্য নয়, মোহাম্মদ সালাহ দক্ষিণ সুদানের বিপক্ষে ম্যাচটিতে খেলবেন না কৃত্রিম টার্ফের কারণে। ২৯ সেপ্টেম্বর দক্ষিণ সুদানের বিপক্ষে আফ্রিকা কাপ অব নেশনসের বাছাইপর্বের ম্যাচ মিসরের।ম্যাচটিতে সালাহকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)।
শুক্রবার কায়রো আন্তর্জাতিক স্টেডিয়ামে অ্যাঙ্গোলার বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে বাছাইপর্ব শুরু করেছে মিসর।শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ইএফএ জানিয়েছে, দক্ষিণ সুদানের বিপক্ষে ম্যাচে সালাহকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলের টেকনিক্যাল স্টাফ।
এর মূল কারণ ম্যাচটির মাঠের কৃত্রিম টার্ফ।ইএফএ বলেছে, অ্যাঙ্গোলার বিপক্ষে ম্যাচের আগেই সালাহ ও জাতীয় দলের টেকনিক্যাল স্টাফের মধ্যে সিদ্ধান্ত হয়েছিল যে দক্ষিণ সুদানের বিপক্ষে তিনি খেলবেন না।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।