advertisement
advertisement

গৃহসজ্জার নান্দনিকতায় পিন্টারেস্টের প্রভাব কেন বাড়ছে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ
গৃহসজ্জার নান্দনিকতায় পিন্টারেস্টের প্রভাব কেন বাড়ছে

পিন্টারেস্টে ঘর সাজানোর বিভিন্ন ছবি দেখে অনেকেই নিজের ঘর নিয়ে নতুন করে ভাবছেন

advertisement

একসময় ঘর সাজানোর ধারণা পেতে আত্মীয়স্বজনের বাড়ি, দেশি–বিদেশি বিভিন্ন ম্যাগাজিন কিংবা দোকানের ক্যাটালগের ওপর নির্ভর করতে হতো। এখন এক মুঠোফোনেই হাজারো ধারণা মিলছে। বিশেষ করে পিন্টারেস্টে ঘর সাজানোর বিভিন্ন ছবি দেখে অনেকেই নিজের ঘর নিয়ে নতুন করে ভাবছেন। পিন্টারেস্ট মূলত ছবি ও নকশা খোঁজার এবং সংরক্ষণের একটি অনলাইন প্ল্যাটফর্ম। এখানে ঘর সাজানো, পোশাক, খাবার, ভ্রমণসহ নানা বিষয়ের অসংখ্য ছবি ও ধারণা পাওয়া যায়।

কোন রঙের দেয়াল, কেমন আসবাব, কোথায় আলো থাকবে কিংবা ছোট জায়গাকে কীভাবে একটু বড় দেখানো যায়—সবকিছুর অনুপ্রেরণাই এখান থেকে মিলছে।বদলে যাচ্ছে ঘর সাজানোর ভাবনাপিন্টারেস্টে জনপ্রিয় ‘মুডবোর্ড’ বা নির্দিষ্ট নান্দনিকতার ধারণাও ঘরের সাজে প্রভাব ফেলছে। কারও পছন্দ সরল ও নিরিবিলি পরিবেশ, কেউ আবার উষ্ণ রং, কাঠের আসবাব ও নরম আলো দিয়ে ঘরে স্বাচ্ছন্দ্যের আবহ তৈরি করতে চান। আবার অনেকের পছন্দ কম আসবাব, খোলা জায়গা ও প্রাকৃতিক আলো।

এসব ধারণা শুধু দেখার মধ্যেই সীমাবদ্ধ থাকছে না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর