জমির সর্বোচ্চ ব্যবহার করতে গিয়ে যেন উন্মুক্ত জায়গা ও নাগরিক সুবিধা কমে না যায়, সেদিকে নজর দিতে হবে
জমির সর্বোচ্চ ব্যবহার করতে গিয়ে যেন উন্মুক্ত জায়গা ও নাগরিক সুবিধা কমে না যায়, সেদিকে নজর দিতে হবেপ্রতিনিয়ত মানুষের সংখ্যা বাড়লেও জমির পরিমাণ বাড়ছে না। ফলে সীমিত জায়গায় বাড়তি মানুষকে আবাসন, কর্মসংস্থান ও নাগরিক সেবা দেওয়ার চাপ তৈরি হচ্ছে। এর প্রভাব ইতিমধ্যে শহরের আবাসন, ভবনের ধরন, যাতায়াত ও দৈনন্দিন জীবনযাপনে দেখা যাচ্ছে।
ভবিষ্যতে জমির সংকট বাড়ার সঙ্গে সঙ্গে নাগরিক জীবনে আরও পরিবর্তন আসতে পারে।জমির সংকট মোকাবিলায় এখন একতলা বা দোতলা বাড়ির জায়গায় তৈরি হচ্ছে বহুতল ভবন। একই জমিতে বেশি মানুষকে আবাসনের সুযোগ দিতে ভবনের উচ্চতা বাড়ানো হচ্ছে। কিন্তু একটি ভবনে মানুষের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে আশপাশের নাগরিক সুবিধার ওপরও চাপ তৈরি হয়।
বাড়ে রাস্তা ও গণপরিবহনে মানুষের চাপ, পানি ও পয়োনিষ্কাশনের প্রয়োজন, বিদ্যুৎ ও বর্জ্য ব্যবস্থাপনার চাহিদা।জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সচিব মনদীপ ঘরাই প্রথম আলোকে বলেন, জমির সংকট শুধু আবাসনের সংকট নয়, এটি আমাদের পুরো জীবনযাপনের ওপর প্রভাব ফেলবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।