কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবির
কক্সবাজারের উখিয়ার বালুখালী আশ্রয়শিবিরে (ক্যাম্প-১৮) দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মো. হাশিম (৩৪) নামে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৮ জন যাত্রী। সংঘর্ষে অটোরিকশা দুটি দুমড়েমুচড়ে যায়।আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে আশ্রয়শিবিরের এফ-৩০ ব্লকের তিন রাস্তার মাথা নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
নিহত মো. হাশিম আশ্রয়শিবিরের এইচ-৭৫ ব্লকের বাসিন্দা নুরুল আলমের ছেলে।আশ্রয়শিবিরের রোহিঙ্গা নেতা কামাল হোসেন বলেন, শিবিরের অভ্যন্তরে রোহিঙ্গাদের যাতায়াতে এক হাজারের বেশি সিএনজি ও ব্যাটারিচালিত ইজিবাইক চলাচল করে। সকাল সাড়ে আটটার দিকে ১৮ নম্বর ক্যাম্পের তিন রাস্তার মাথা সড়কে যাত্রীবাহী দুটি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে অন্তত ৯ জন রোহিঙ্গা যাত্রী আহত হন।
আহতদের উদ্ধার করে আশ্রয়শিবিরের অভ্যন্তরে এমএসএফ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎক মো. হাশিমকে মৃত ঘোষণা করেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।