ক্রেস্ট হাতে শিখো–প্রথম আলো জিপিএ–৫ সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের উচ্ছ্বাস। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন, সিরাজগঞ্জ, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার সকাল। ঘড়িতে সময় তখন ৯টা ৫০ মিনিট। সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে কৃতী শিক্ষার্থীদের ভিড়। কারও হাতে ক্রেস্ট, কারও হাতে পত্রিকা। কেউ ব্যস্ত বন্ধুদের সঙ্গে ছবি তুলতে, কেউ আবার পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দ ভাগ করে নিচ্ছে। এ ভিড়ের মধ্যেই বড় ভাই কামরুল হাসানের সঙ্গে মুঠোফোনে ছবি তুলছিল মারিয়া সুলতানা। মারিয়া পড়েছে রায়গঞ্জ উপজেলার নিমগাছি বহুমুখী উচ্চবিদ্যালয়ে।
ব্যবসায়ী শাহ আলম সরকার ও কোহিনূর দম্পতির দ্বিতীয় সন্তান সে। তাঁদের স্বপ্ন, মেয়ে বড় হয়ে ভালো মানুষ হবে, ভালো চিকিৎসক হবে। মা-বাবার সেই স্বপ্ন পূরণ করতে চায় মারিয়া। বলল, ‘আমি সরকারি মেডিকেলে পড়তে চাই। ভবিষ্যতে মানবিক চিকিৎসক হতে চাই। মা-বাবার স্বপ্ন পূরণ করার জন্য পরিশ্রম করে যাচ্ছি।
দেশের মানুষের জন্য কাজ করতে চাই।’বড় ভাই কামরুল হাসানের সেলফিতে মারিয়া সুলতানাশুধু মারিয়া নয়, এদিন সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জড়ো হয়েছিল এসএসসিতে জিপিএ-৫ পাওয়া এমন এক হাজারের বেশি কৃতী শিক্ষার্থী।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।