advertisement
advertisement

বিড়াল ক্যাথরিনের মৃত্যু, গুলশানের চিকিৎসাকেন্দ্রের মালিককে আইনি নোটিশ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ৭:৪০ অপরাহ্ণ
বিড়াল ক্যাথরিনের মৃত্যু, গুলশানের চিকিৎসাকেন্দ্রের মালিককে আইনি নোটিশ

ক্যাথরিন নামের এই বিড়ালটির মৃত্যুর ঘটনায় বাংলাদেশ অ্যানিমেল কেয়ার সেন্টারের দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা চান বিড়ালটির মালিক

advertisement

বিড়ালটির নাম ক্যাথরিন। জন্ম ২০২০ সালের ১ মে। জন্মের পর থেকেই বিড়ালটির স্বাস্থ্য পরীক্ষাসহ সব ধরনের চিকিৎসা করানো হচ্ছিল গুলশান ২–এ বাংলাদেশ অ্যানিমেল কেয়ার সেন্টারে। ৫ সেপ্টেম্বর ক্যাথরিন অন্তঃসত্ত্বা কি না, তা পরীক্ষা করাতে ওই প্রতিষ্ঠানে নিয়ে যান তার মালিক মো. আবিবুর রহমান। চিকিৎসক ডা. সোলাইমান পরীক্ষা করে জানান, ক্যাথরিন অন্তঃসত্ত্বা। গর্ভে দুই বা ততোধিক বাচ্চা রয়েছে। স্বাস্থ্যও ভালো।

কিন্তু আট দিন পরেই শ্বাসকষ্ট ও ঠান্ডাজনিত সমস্যা দেখা দেয় বিড়ালটির। এরপর চিকিৎসা প্রতিষ্ঠানের সঙ্গে বারবার যোগাযোগ করেও প্রথম দিকে জরুরি সেবা পাননি বলে অভিযোগ আবিবুরের।

তাঁর অভিযোগ, পরে ওই চিকিৎসাকেন্দ্রে নেওয়া হলে চিকিৎসকদের অবহেলায় মারা যায় ক্যাথরিন।অবহেলা ও ভুল চিকিৎসায় অন্তঃসত্ত্বা বিড়ালটির মৃত্যুর অভিযোগ তুলে বাংলাদেশ অ্যানিমেল কেয়ার সেন্টারের দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে মালিককে আইনি নোটিশ পাঠিয়েছেন মো. আবিবুর রহমান।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর