উয়েফা নেশনস লিগে নিজেদের প্রথম ম্যাচেই চোট নিয়ে মাঠ ছেড়েছেন কিলিয়ান এমবাপ্পে।
তুরস্কের বিপক্ষে ম্যাচে তাঁর গোলেই জিতেছে ফ্রান্স। কিন্তু উয়েফা নেশনস লিগে নিজেদের প্রথম ম্যাচেই ব্যবধান গড়ে দেওয়া সেই শটের পর মুহূর্তেই ফ্রান্সের ডাগআউটে নামল শঙ্কার কালো ছায়া। চোট নিয়ে মাঠ ছেড়েছেন কিলিয়ান এমবাপ্পে।নতুন জুতা জোড়া পায়ে দিয়ে মাঠের নামার পর এই চোট কি নিছকই দুর্ঘটনা? নাকি বহুদিনের চেনা ব্র্যান্ড বদলের খেসারত?
এমবাপ্পের হাঁটুর চোটের পর এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ফ্রান্সের ফুটবলে।তুরস্কের বিপক্ষে ম্যাচটির এক সপ্তাহ আগে স্প্যানিশ ফিজিওথেরাপিস্ট আনহেল ভিয়ানুয়েভা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সতর্কবার্তা দিয়ে রেখেছিলেন। নাইকির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কছেদ করে সুইস স্পোর্টস ব্র্যান্ড অনের সঙ্গে নতুন পথচলায় এমবাপ্পের ইনজুরির ঝুঁকি বহুগুণ বেড়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন ভিয়ানুয়েভা।
জুতার সোল, স্টাড, কুশনিং কিংবা ওজনের সামান্য পরিবর্তনও কীভাবে পায়ের বায়োমেকানিকস ও গোড়ালি-হাঁটুর ওপর বাড়তি চাপ তৈরি করে, তা তাত্ত্বিকভাবে বুঝিয়েছিলেন এই বিশেষজ্ঞ।ফ্রান্সের জার্সিতে গোল করার পরপরই হাঁটু চেপে ধরে মাটিতে লুটিয়ে পড়েন এমবাপ্পে।ফ্রান্সের জার্সিতে গোল করার পরপরই হাঁটু চেপে ধরে মাটিতে লুটিয়ে পড়েন এমবাপ্পে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।