advertisement
advertisement

রিসোর্ট ভাড়া নিয়ে ‘ডিজে পার্টি’, আড়ালে চলে মাদক কেনাবেচা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
রিসোর্ট ভাড়া নিয়ে ‘ডিজে পার্টি’, আড়ালে চলে মাদক কেনাবেচা

গাজীপুরের পূবাইলের একটি রিসোর্টে ‘ডিজে পার্টি’র আয়োজনে অভিযান চালিয়ে এসব মদ ও মাদক পাওয়া গেছে বলে জানিয়েছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর

advertisement

পুরো রিসোর্ট ভাড়া নিয়ে আয়োজন করা হয় ‘ডিজে পার্টি’র। আড়ালে রাতভর চলে মাদক কেনাবেচা। গতকাল শুক্রবার রাতে ঢাকার অদূরে গাজীপুরের পূবাইল এলাকায় ‘পূবাইল রিসোর্ট ক্লাবে’ এ আয়োজন করা হয়। তদন্তসংশ্লিষ্ট সূত্র বলছে, ‘সনিক প্লাস’ নামের ব্যানারে আয়োজিত ওই ডিজে পার্টিতে ৬০০ জনের অংশগ্রহণ করার কথা ছিল। তাদের বেশির ভাগ কিশোর-কিশোরী।

অংশগ্রহণকারীদের মাদকদ্রব্য সরবরাহ করা হবে, এমন তথ্যের ভিত্তিতে সেখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও এসআরবির সদস্যরা (বিলুপ্ত র‌্যাব) যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে অনুষ্ঠান আয়োজনের সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে কোকেন ও কুশ মাদক এবং বিভিন্ন নেশাজাতীয় বড়ি উদ্ধার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদ মনিরুজ্জামান (২৯), তুষার আহমেদ (৩২), মহিদুল ইসলাম (২৮) ও কাসফিয়া নিশাত (২৫)।

তদন্তসংশ্লিষ্ট একটি সূত্র বলছে, গ্রেপ্তার এই চারজন ডিজে পার্টির আয়োজন করেছিলেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর