advertisement
advertisement

কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ৭:৫০ অপরাহ্ণ
কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

কুমিল্লা মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিনের নেতৃত্বে মিছিলের পেছনে হাঁটছেন ‘রতন গ্রুপের’ প্রধান ইমরান হোসেন ওরফে রতন (গোল চিহ্নিত)

advertisement

কুমিল্লায় ‘কিশোর গ্যাংয়ের’ বিষয়টি আলোচনায় আসে ২০১৫ সালে। এরপর নগরে যে কয়েকটি ‘কিশোর গ্যাং’ আলোচনায় এসেছে, তার মধ্যে অন্যতম ‘রতন গ্রুপ’ বা ‘স্কোয়াড’। আধিপত্য বিস্তার, মারামারি, রক্তক্ষয়ী সংঘর্ষ ও হত্যার মতো ঘটনায় গত কয়েক বছরে এ গ্রুপের নাম বারবার আলোচনায় এসেছে।এই ‘কিশোর গ্যাংয়ের’ প্রধান ইমরান হোসেন ওরফে রতনকে গত বুধবার বিকেলে একটি মিছিলে দেখা গেছে।

মিছিলটিতে নেতৃত্ব দিচ্ছিলেন কুমিল্লা মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিন। তাঁর ঠিক পেছনে ছিলেন রতন। কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে ধর্মসাগর পাড় সড়কে ওই মিছিল হয়।এ ঘটনার একটি ভিডিও গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে মহসিনকে সামনে থেকে মিছিলের নেতৃত্ব দিতে এবং তাঁর পেছনের সারিতে রতনকে হাঁটতে দেখা যায়। বিষয়টি ছড়িয়ে পড়ার পর আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

বিশেষ করে ‘কিশোর গ্যাংয়ের’ বিরুদ্ধে পুলিশের অভিযান চলার সময় একটি রাজনৈতিক কর্মসূচিতে ‘গ্যাং লিডারের’ উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে।জানতে চাইলে ছাত্রদল নেতা মো. মহসিন প্রথম আলোকে বলেন, স্বেচ্ছাসেবক দলের একটি কর্মসূচিতে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের জন্য তিনি অনুসারীদের নিয়ে গিয়েছিলেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর