advertisement
advertisement

ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাটির তদন্তে এখন ডিবি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৮:৫০ অপরাহ্ণ
ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাটির তদন্তে এখন ডিবি

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান

advertisement

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানের বিরুদ্ধে হওয়া রাষ্ট্রদ্রোহ মামলার তদন্তভার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগে (ডিবি) দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে মামলাটি ক্যান্টনমেন্ট থানা থেকে ডিবিতে স্থানান্তর করা হয়। গতকাল ক্যান্টনমেন্ট থানার এক পরিদর্শক সাবেক ওসি রাকিবুল হাসানের বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় রাষ্ট্রদ্রোহের মামলা করেন।

এরপর রাকিবুল হাসানকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং আদালতের মাধ্যমে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।আজ শুক্রবার সন্ধ্যায় যোগাযোগ করা হলে ডিবি গুলশান বিভাগের উপকমিশনার আ ফ ম আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, মামলার নথিপত্র বুঝে পেয়েছেন। সাবেক ওসি রাকিবুল হাসানকে গতকাল রাতেই ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।

সরকার, পুলিশসহ বিভিন্ন বাহিনী সম্পর্কে রাকিবুল রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন এবং এর সঙ্গে আর কারা যুক্ত, তা জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।মামলায় বলা হয়, পুলিশ, প্রশাসন ও সেনাবাহিনী সম্পর্কে রাকিবুল হাসানের উসকানিমূলক বক্তব্যের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর