advertisement
advertisement

বেতন কমল ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯:০০ অপরাহ্ণ
বেতন কমল ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের

ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বেতন কমছে

advertisement

বেশির ভাগ সময় ক্রিকেটারদের বেতন বাড়ার খবরই আসে। যত দিন যাচ্ছে, ক্রিকেটে বাণিজ্যিকীকরণ বাড়ছে, ক্রিকেটারদের পারিশ্রমিকও বাড়ছে। বিশেষ করে ক্রিকেট খেলুড়ে শীর্ষ দেশগুলোয়। এই তো কদিন আগেই বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের বেতন ও ম্যাচ ফি প্রায় দ্বিগুণ হয়েছে।তবে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই) হাঁটছে উল্টো পথে। ক্রিকেটারদের বেতন কমানোর সিদ্ধান্ত নিয়েছে তারা।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ জানিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেটারদের রিটেইনার ফি (কেন্দ্রীয় চুক্তির বার্ষিক মূল বেতন) ২৫ শতাংশ কমানো হবে। কয়েক বছর ধরে অর্থনৈতিকভাবে বেশ সংকটের ভেতর দিয়ে যাচ্ছে তারা। ওই চ্যালেঞ্জ সামলে নেওয়ার অংশ হিসেবেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।আন্তর্জাতিক ক্রিকেটারদের সঙ্গে আগের মতো ১২ মাসের চুক্তিই থাকবে। তবে ঘরোয়া ক্রিকেটারদের সঙ্গে এখন থেকে ৭ মাসের চুক্তি করবে সিডব্লুআই।

তাদের দেওয়া কেন্দ্রীয় চুক্তি প্রত্যাখ্যান করে ক্যারিবীয় ক্রিকেটাররা টি-টুয়েন্টি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে স্বাধীনভাবে ক্যারিয়ার গড়ার দিকে ঝুঁকছেন অনেক দিন ধরে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর