বৈদ্যুতিক ভারী ট্রাক ‘সেমি’র সরবরাহ করা শুরু করেছে টেসলা
প্রায় ৯ বছর আগে টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক বৈদ্যুতিক ভারী ট্রাক ‘সেমি’র সরবরাহ কার্যক্রম উদ্বোধন করেছিলেন।
অবশেষে চলতি সপ্তাহে প্রথম দফায় গ্রাহকদের এই ট্রাক সরবরাহ দিতে শুরু করেছে তাঁর কোম্পানি টেসলা।যুক্তরাষ্ট্রের নেভাদার স্পার্কসে টেসলার কারখানায় গতকাল বৃহস্পতিবার রাতে অনলাইন প্ল্যাটফর্মে আয়োজিত এক অনুষ্ঠানে কোম্পানিটি এ ঘোষণা দিয়েছে।দূরপাল্লার পণ্য পরিবহনের জন্য তৈরি ‘সেমি’ নামের এই ট্রাকের মাধ্যমে বাণিজ্যিক পণ্য পরিবহন বাজারে আরও বড় পরিসরে প্রবেশ করছে টেসলা।
বৈদ্যুতিক সেডান ও এসইউভির জন্য পরিচিত কোম্পানিটি এমন সময়ে ভারী পণ্য পরিবহনের ট্রাক নিয়ে বাজারে প্রবেশ করছে, যখন যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বেড়ে রেকর্ড উচ্চতায় উঠেছে।অনুষ্ঠানে অবশ্য সেমি ট্রাকের উৎপাদনের পরিমাণ বা দাম সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি টেসলা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।