advertisement
advertisement

ইরানকে চীনের সহায়তা গ্রহণযোগ্য নয়, সিকে বললেন ট্রাম্প: মার্কিন রাষ্ট্রদূত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯:১৮ অপরাহ্ণ
ইরানকে চীনের সহায়তা গ্রহণযোগ্য নয়, সিকে বললেন ট্রাম্প: মার্কিন রাষ্ট্রদূত

হোয়াইট হাউসের ওভাল অফিসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। ২৪ সেপ্টেম্বর ২০২৬

advertisement

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের মধ্যে গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসে বৈঠক হয়েছে। সেখানে ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানকে চীনের যেকোনো ধরনের সহায়তাই অগ্রহণযোগ্য। চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড পারডু আজ শুক্রবার যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সংবাদের চ্যানেল সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান।

সাক্ষাৎকারে পারডু বলেন, ‘আমরা কয়েক সপ্তাহ আগেই তাঁদের কাছে বিষয়টি স্পষ্ট করেছি যে ইরানকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে গোয়েন্দা তথ্য, যন্ত্রাংশ কিংবা সামরিক সরঞ্জাম—যা–ই হোক না কেন, কোনো ধরনের সহায়তাই গ্রহণযোগ্য নয়। গতকাল প্রেসিডেন্ট ট্রাম্প আবারও বিষয়টি খুব স্পষ্ট করে বলেছেন। আমরা বারবার তাঁদের এই বার্তা দিয়ে যাচ্ছি।’পারডু আরও বলেন, ‘এই দুই নেতা এখন পারস্পরিক আস্থার সম্পর্ক গড়ে তুলছেন এবং বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করছেন।

বলতে গেলে, তাঁদের মধ্যে খুবই খোলামেলা আলোচনা হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর