মো. মুরাদ
চট্টগ্রামে কিশোর গ্যাং, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে গত রোববার সংঘর্ষে জড়ানো মুরাদ বাহিনীর প্রধান মো. মুরাদকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি যুবদলের সংগঠক পরিচয় দেন। গতকাল মঙ্গলবার রাতে জেলার পটিয়া থেকে তাঁকে গ্রেপ্তার করে বাকলিয়া থানা–পুলিশ।বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) হাবিবুর রহমান।
তিনি প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জেলার পটিয়া থেকে মুরাদ বাহিনীর প্রধান মুরাদকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ ও স্থানীয় লোকজন জানান, মো. মুরাদের কাছ থেকে ইয়াবা নিয়ে বিক্রি করতেন মো. জসিম নামের এক ব্যক্তি। কিন্তু বছরখানেক আগে দুজনের সম্পর্ক ভেঙে যায়। মুরাদের কাছ থেকে ইয়াবা নেওয়া বন্ধ করে অন্য উৎস থেকে মাদক সংগ্রহ শুরু করেন জসিম। গুরু মুরাদের নিয়ন্ত্রণের বাইরে গিয়ে এলাকায় নিজের বলয় তৈরি করেন।
গড়ে তোলেন কিশোর গ্যাং।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।