সিআইডি
‘ওই সিমে ব্যালেন্স শেষ। আব্বু মেসেজ দাও, সবাইকে উঠাইতাছি। তুমি টাকা রাখছো কারো?’ উত্তরে অপর প্রান্ত থেকে বলা হয়, ‘বৃষ্টি পড়ে, ফ্রি হয়ে কথা বলব। এখনো পর্যন্ত কয়জন নিছো?’ জবাব আসে, ‘এখন ৫০ জন ক্লিয়ার হয়ে যাবে।’এমন কথোপকথন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী ও তাঁর ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের।এই চক্রের আরেক সদস্যের পাঠানো খুদে বার্তায় বলছেন, ‘ইব্রাহিম ভাই, ৫ তারিখের কাজ ১০০% কনফার্ম।
একবিন্দু এদিক-সেদিক হবে না। আল্লাহর ওপর ভরসা রেখে আপনাকে কথা দিলাম, সব কটি কাজ আপনাকে ১০০/১০০ তুলে দেব। আগামী ২১ তারিখের মধ্যে সব টাকা ক্লিয়ার করতে হবে। প্রতিটি আবেদন রেডি করে জমা দেওয়ার এক দিন পূর্বে পিডিএফ করে পাঠাবেন। আমরা চেক করে ক্লিয়ারেন্স দিলে জমা দেবেন।’পিএসসির সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীআরেক বার্তায় এক প্রার্থীকে বলা হচ্ছে, ‘কাজটা হওয়া খুব জরুরি ভাই।
৩ তারিখে এই ছেলের ভাইভা পার করতে হবে।’ অপর পাশ থেকে নির্দেশ আসে, ‘আগামীকাল একটু সময় করে ভূমি রেকর্ড প্রার্থীর টাকা দিয়ে দিয়েন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।