advertisement
advertisement

গাজীপুরে ছাত্রদল নেতার বিরুদ্ধে কলেজছাত্রীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ, পদ থেকে বহিষ্কার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ণ
গাজীপুরে ছাত্রদল নেতার বিরুদ্ধে কলেজছাত্রীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ, পদ থেকে বহিষ্কার

মো. রিজভী

advertisement

গাজীপুরের শ্রীপুরে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে এক কলেজছাত্রীকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে মেয়েটির পরিবার থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর দলীয় পদ থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে। তাঁর নাম মো. রিজভী (২৪)।গত সোমবার সকালে কলেজছাত্রীকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে।

ছাত্রীর পরিবার রিজভী, তাঁর বাবা মনির হোসেন ও মা নিলুফা আক্তারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছে।অভিযুক্ত মো. রিজভী পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন।

সোমবার গাজীপুর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সরকার রাকিব হোসেনের সই করা এক চিঠিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তাঁকে পদ থেকে বহিষ্কারের কথা জানানো হয়।পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে পিয়ার আলী কলেজের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী বাড়ির সামনের একটি দোকানে কেনাকাটা করতে যান।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর