নাজমুল হোসেন
আইচি-নাগোয়া এশিয়ান গেমসের দলে সুযোগ পেয়ে দেড় বছর পর টি–টুয়েন্টি খেলার সুযোগ এসেছিল নাজমুল হোসেনের সামনে। কিন্তু জ্বরে আক্রান্ত হওয়ায় গেমসের মাঝপথেই দেশে ফিরে আসতে হয়েছে তাঁকে।
গেমস শেষ হওয়ার আগে সুস্থ হওয়ার সম্ভাবনা নেই বলেই দেশে ফিরিয়ে আনা হয় নাজমুলকে।এশিয়ান গেমসের পর বাংলাদেশ দল সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট ও পরে একটি তিন জাতি ওয়ানডে সিরিজ খেলবে; বাংলাদেশ ও আফগানিস্তানের সঙ্গে যেটিতে তৃতীয় দল হিসেবে থাকবে জিম্বাবুয়ে। তার আগে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টটি শুরু হবে ৯ অক্টোবর।সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দল যাবে আগামীকাল।
তবে এখনো সুস্থ হয়ে ওঠেননি বলে দলের সঙ্গী হতে পারছেন না টেস্ট অধিনায়ক নাজমুল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।