advertisement
advertisement

অবিবাহিত নারী বিদেশে যেতে পারবেন না—এমন আইন বা নিয়ম কোথায় আছে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৪:৫১ অপরাহ্ণ
অবিবাহিত নারী বিদেশে যেতে পারবেন না—এমন আইন বা নিয়ম কোথায় আছে

বৈধ পাসপোর্ট, ভিসা বা এন্ট্রি পারমিশন ও বিমান টিকিট থাকা সত্ত্বেও তিনজন নারীর বিদেশযাত্রায় বাধা দেওয়া অভিযোগ উঠেছে

advertisement

বৈধ পাসপোর্ট, ভিসা বা এন্ট্রি পারমিশন ও বিমান টিকিট থাকা সত্ত্বেও তিনজন নারীর বিদেশযাত্রায় বাধা দেওয়া অভিযোগ উঠেছে। ইমিগ্রেশনের সময় ওই নারীদের কাছে জানতে চাওয়া হয়, তাঁদের বাসায় জানে কি না; এরপর বাসায় ফোন করতে বলেন এবং তাঁরা ফোনও করেন। ওই তিন নারীর অভিযোগ, তাঁরা অবিবাহিত এবং নিজেরা যাচ্ছেন বলে হয়রানি করা হয়েছে।

এরপর তাঁরা বিদেশযাত্রায় কেন বাধা দেওয়া হয়েছে, তা তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক বরাবর অভিযোগ করেন। তাতে সাড়া না পেয়ে তাঁরা আদালতে রিট করেন। তিন নারীকে বিদেশযাত্রায় বাধা দেওয়া কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে গতকাল ২৯ সেপ্টেম্বর রুল দিয়েছেন হাইকোর্ট। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক নারী নিজের অভিজ্ঞতার কথা বলেছেন।

ইমিগ্রেশনে নারীদের হয়রানি প্রসঙ্গে প্রশ্ন তুলেছেন ভ্রমণকন্যা–ট্রাভেলেটস অব বাংলাদেশের সহপ্রতিষ্ঠাতা সাকিয়া হকসারা পৃথিবী যখন নারীর স্বাধীন চলাচল, ব্যক্তিস্বাধীনতা ও সম–অধিকার নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে, তখন বাংলাদেশে তিনজন প্রাপ্তবয়স্ক নারী নেপাল ভ্রমণে যাওয়ার সময় বিমানবন্দরের ইমিগ্রেশনে আটকে গেলেন!

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর