ধারণক্ষমতার পাঁচ গুণের বেশি বন্দী থাকায় তাঁদের ব্যবস্থাপনা করতে হিমশিম খেতে হচ্ছে কারা কর্তৃপক্ষকে।ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে বন্দী ধারণক্ষমতা ৪২৩ জন। এর বিপরীতে গতকাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত কারাগারে ছিলেন ২ হাজার ১৬৪ জন বন্দী।
ধারণক্ষমতার পাঁচ গুণের বেশি বন্দী থাকায় তাঁদের ব্যবস্থাপনা করতে হিমশিম খেতে হচ্ছে কারা কর্তৃপক্ষকে।এদিকে বিপুলসংখ্যক বন্দীর চাপ সামলাতে ২০১৫ সালে কারাগার সম্প্রসারণ ও আধুনিকীকরণ প্রকল্প নেওয়া হয়। কিন্তু এখনো কাজ শেষ হয়নি। কয়েক দফা সময় ও ব্যয় বাড়ানোর পরও প্রকল্পের কাজ চলছে ধীরগতিতে। গণপূর্ত অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তার দাবি, প্রকল্পের প্রায় ৭৫ শতাংশ কাজ শেষ হয়েছে।
তবে কারা কর্তৃপক্ষের হিসাবে দৃশ্যমান অগ্রগতি ৫০ থেকে ৬০ শতাংশের বেশি নয়।কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বন্দীদের মধ্যে মাদক ও যৌতুক মামলার আসামির সংখ্যা বেশি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।