advertisement
advertisement

পরিবারের প্রবল আপত্তি, শিমলা থেকে মুম্বাই এসেছিলেন ‘লাপতা লেডিজ’ অভিনেত্রী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ৭:০০ পূর্বাহ্ণ
পরিবারের প্রবল আপত্তি, শিমলা থেকে মুম্বাই এসেছিলেন ‘লাপতা লেডিজ’ অভিনেত্রী

প্রতিভা রাংটা। ছবি : ইনস্টাগ্রাম থেকে

advertisement

পরিবারের প্রবল আপত্তি সত্ত্বেও অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে শিমলা থেকে মুম্বাইয়ে এসেছিলেন প্রতিভা রানটা। টেলিভিশন ও ওটিটিতে কাজ করার পর ‘লাপতা লেডিজ’ ছবির মাধ্যমে পরিচিতি পান। ছবিটি অস্কারের দৌড়েও ছিল। এরপর নেটফ্লিক্সের অ্যাকিউজড ছবিতে অভিনয়ের জন্যও প্রশংসিত হয়েছেন এই অভিনেত্রী। এখন নিখিল আদভানি পরিচালিত ওয়েব সিরিজ ‘দ্য রেভোল্যুশনারিজ’-এ অভিনয়ের সুবাদে আলোচনায় তিনি।

ব্রিটিশবিরোধী আন্দোলনের পটভূমিতে তৈরি সিরিজটিতে তরুণ বিপ্লবী প্রতিভা লাহিড়ীর চরিত্রে অভিনয় করেছেন প্রতিভা। সম্প্রতি বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবন, নারী ক্ষমতায়ন এবং নতুন সিরিজ নিয়ে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকারের শুরুতে মুম্বাইয়ে আসার দিনগুলোর কথা বলতে গিয়ে প্রতিভা বলেন, ‘আমি যখন মুম্বাই এসেছিলাম, আমার কাছে সেটাই ছিল সবচেয়ে বড় স্বাধীনতা।

এখানে আসার জন্য পরিবারকে রাজি করানোই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর