advertisement
advertisement

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ ও মোদি-শাহর পদত্যাগ দাবি কংগ্রেসের


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ৫:৫৬ অপরাহ্ণ
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ ও মোদি-শাহর পদত্যাগ দাবি কংগ্রেসের

কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকের ছবিটি নিজের এক্স অ্যাকাউন্টে শেয়ার করেছেন দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে

advertisement

ভোট চুরির অপরাধে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগ দাবি করেছে কংগ্রেস। আজ মঙ্গলবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে এই দাবি জানানোর পাশাপাশি বলেন, কমিশনকে চাপ দেওয়ার নৈতিক দায় মেনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও পদত্যাগ করা উচিত।

বৈঠকের পর ওয়ার্কিং কমিটির সদস্য কে সি বেনুগোপাল সংবাদমাধ্যমকে বলেন, ভোটার তালিকার নিবিড় সংশোধনের (এসআইআর) নামে যা চলেছে, তা বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ করা উচিত ছিল। এটা তাঁর নৈতিক দায়িত্ব। কিন্তু তিনি সেই দায়িত্ব পালন করেননি। তাই তাঁরও পদত্যাগ করা উচিত।নির্বাচন কমিশনের ‘ভোট কারচুপি’ নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সবার আগে সরব হয়েছিলেন।

কীভাবে ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে, কীভাবে মুখ্য নির্বাচন কমিশনার শাসক দল বিজেপির সুবিধা করিয়ে দিচ্ছেন, রাহুল সেসব তথ্য আগেই জানিয়েছিলেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর