চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই জাহাজের মধ্যে সংঘর্ষ হয়
বঙ্গোপসাগরের কুতুবদিয়ায় কয়লাবাহী এপিজে শিরিনের পাশে বেঁধে রাখা হয়েছিল একটি লাইটার জাহাজ। এর মধ্যে নোঙর তুলে গতিপথ পরিবর্তন করতে গিয়ে সয়াবিনবীজবাহী এমভি এইচজি সিডনি এগিয়ে আসে এপিজে শিরিন ও লাইটার জাহাজটির দিকে। একপর্যায়ে এইচজি সিডনি ধাক্কা দেয় দুটিকেই।
সেই মুহূর্তে এপিজে শিরিনে থাকা পণ্য খালাসের এক শ্রমিককে আতঙ্কে চিৎকার করতে শোনা যায়, ‘লাইটার শেষ, আল্লাহরে, ইন্না লিল্লাহ।’ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের কুতুবদিয়া এলাকায় আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। দুই বড় জাহাজের সংঘর্ষের মাঝখানে পড়ে যায় ছোট লাইটার জাহাজটি। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। হতাহত বা সামুদ্রিক দূষণের ঘটনাও ঘটেনি বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
ইন্দোনেশিয়া থেকে প্রায় ৫৫ হাজার টন কয়লা নিয়ে আসা এপিজে শিরিন পানামার পতাকাবাহী জাহাজ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।