অসুস্থ স্বামীর মৃত্যুর পর ট্রেনে কাটা পড়ে স্ত্রীর মৃত্যুর ঘটনায় ঘরের বারান্দায় বসে আহাজারি করছেন স্বজনেরা। আটোয়ারী, পঞ্চগড়। ২৯ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় রাতে ক্যানসার আক্রান্ত স্বামীর মৃত্যুর পর সকালে ট্রেনে কাটা পড়ে স্ত্রীর মৃত্যু হয়েছে। স্বামীর মৃত্যুশোক সইতে না পেরে বাড়ির পাশের রেললাইনে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ওই নারী আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন স্বজনেরা। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের কিসমত-মালিগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া দম্পতি হলেন হরেন চন্দ্র বর্মণ (৮২) ও নিত্য বালা (৭৫)।
তাঁরা কিসমত-মালিগাঁও এলাকার বাসিন্দা। তাঁরা তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।ওই দম্পতির স্বজন ও স্থানীয় জনপ্রতিনিধির সঙ্গে কথা বলে জানা গেছে, ক্যানসারে আক্রান্ত হয়ে প্রায় চার মাস ধরে শয্যাশায়ী ছিলেন স্থানীয় মন্দিরের অধিকারী হরেন চন্দ্র বর্মণ। গতকাল সোমবার রাত ৯টা ১০ মিনিটে নিজ বাড়িতে তিনি মারা যান।
রাতভর স্বামীর লাশের পাশেই ছিলেন স্ত্রী নিত্য বালাসহ স্বজনেরা।স্বজন ও স্থানীয় জনপ্রতিনিধির ভাষ্য, আজ মঙ্গলবার সকাল ছয়টার পর হঠাৎ করেই বাড়ির বাইরে যান নিত্য বালা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।