advertisement
advertisement

‘ডি থ্রি ট্রফি’তে কে কোন দলের কোচ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ৬:২১ অপরাহ্ণ
‘ডি থ্রি ট্রফি’তে কে কোন দলের কোচ

আজ ম্যানেজম্যান্ট ড্রাফটের মাধ্যমে কোচিং স্টাফের সদস্যদের বেছে নিয়েছে দলগুলো

advertisement

টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণা এসেছে গত পরশু। আজ মিরপুরে ‘ডি থ্রি ট্রফি’র জন্য ম্যানেজমেন্ট ড্রাফটও করেছে বিসিবি। ড্রাফট থেকে একজন করে প্রধান কোচ, দুজন সহকারী কোচ, একজন ফিজিও, একজন স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ ও একজন অ্যানালিস্ট নিয়েছে ছয়টি দল।ঘরোয়া ক্রিকেট কাঠামোতে বদল এনে তিন সংস্করণের আলাদা আলাদা টুর্নামেন্টকে একসঙ্গে করে ‘ডমেস্টিক থ্রি ট্রফি’ বা ‘ডি থ্রি ট্রফি’ আয়োজন করবে বিসিবি।

১৫ ডিসেম্বর টি–টুয়েন্টি টুর্নামেন্ট দিয়ে শুরু হবে এটি। জানুয়ারিতে চার দিনের ও মে মাসে হবে এক দিনের ম্যাচের সংস্করণ।

ছয়টি দলের জন্য ছয়টি প্রতিষ্ঠানকে বছরে আড়াই কোটি টাকার বিনিময়ে তিন বছরের জন্য স্বত্বাধিকার দিয়েছে বিসিবি।ড্রাফটে এইস ব্লুস্টার সোহেল ইসলামকে, একমি রাজিন সালেহকে, সিটিজেনস ব্যাংক মিজানুর রহমানকে, ফরচুন গ্রুপ মোহাম্মদ সালাহউদ্দীনকে, সেভেন রিংস সিমেন্ট তালহা জুবায়েরকে ও ওয়ালটন গ্রুপ আবদুর রাজ্জাককে প্রধান কোচ হিসেবে বেছে নিয়েছে।শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সংবাদ সম্মেলনকক্ষে হওয়া ড্রাফটে বিসিবি দলগুলোর সামনে সব মিলিয়ে ৩৫ জন কোচের তালিকা দেয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর