advertisement
advertisement

সদস্যদেশগুলোকে বাড়তি ২১১ কোটি ডলার দিতে আলোচনা করতে ইচ্ছুক ফিফা সভাপতি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ৯:৩৯ অপরাহ্ণ
সদস্যদেশগুলোকে বাড়তি ২১১ কোটি ডলার দিতে আলোচনা করতে ইচ্ছুক ফিফা সভাপতি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো

advertisement

ফিফার তহবিল থেকে সদস্যদেশগুলোর জন্য বাড়তি ২১১ কোটি ডলার অর্থ বরাদ্দের যে প্রস্তাব তুলেছিল উয়েফা ও কনক্যাকাফ, তা পর্যালোচনার নির্দেশ দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তবে এখনই নির্দিষ্ট কোনো অঙ্কের প্রতিশ্রুতি দিতে রাজি হননি তিনি।সংস্থাটির ছয়টি মহাদেশীয় কনফেডারেশনের সভাপতিদের কাছে পাঠানো এক চিঠিতে ইনফান্তিনো জানিয়েছেন, বিষয়টি ১৫ অক্টোবরের ফিফা কাউন্সিল সভায় উত্থাপন করা হবে।

যেকোনো অতিরিক্ত অর্থ প্রদান আর্থিক যাচাই-বাছাই ও আনুষ্ঠানিক অনুমোদনের ওপর নির্ভর করবে।চলতি মাসেই উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিন ও কনক্যাকাফ সভাপতি ভিক্টর মন্তালিয়ানি ২০২৭-৩০ চক্রে ফিফার প্রতিটি সদস্য অ্যাসোসিয়েশনকে বিদ্যমান উন্নয়ন তহবিলের বাইরে অন্তত ১ কোটি ডলার করে দেওয়ার প্রস্তাব দেন।

একই সঙ্গে তাঁরা ফিফার রিজার্ভ তহবিলের একটি স্বাধীন পর্যালোচনার দাবি জানান।১৮ সেপ্টেম্বরের চিঠিতে তাঁরা প্রশ্ন তোলেন, বাতিল হয়ে যাওয়া ফিফার বেসরকারি বিনিয়োগ পরিকল্পনা আদৌ প্রয়োজন ছিল কি না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর