advertisement
advertisement

৬ গোলের ম্যাচে পিছিয়ে পড়েও অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের জয়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ৬:১৫ অপরাহ্ণ
৬ গোলের ম্যাচে পিছিয়ে পড়েও অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের জয়

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিল জিতেছে ৪-২ গোলে।

advertisement

ব্রাজিলের শুরুটা ছিল দুর্দান্ত, শেষটাও। মাঝখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে দমবন্ধ করা লড়াই। ব্রিসবেনে আজ প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৪-২ গোলে জিতেছে ব্রাজিল, তবে অস্ট্রেলিয়াও কম যায়নি। আগের ১০ ম্যাচে ব্রাজিলের বিপক্ষে যত গোল করেছে, এই এক ম্যাচেই তার সমান গোল করে ফেলেছে তারা! এক শুক্রবারে রবার্তো কার্লোস জানলেন, তাঁর আর কিছুই নেইচার দিন আগে একই প্রতিপক্ষের জালে বল জড়াতে ব্রাজিলের লেগেছিল ৯৫ মিনিট। এবার?

তৃতীয় মিনিটেই এগিয়ে যাওয়া। ভ্যান্দারসনের এক টাচে নিয়ন্ত্রণ, আরেক টাচে জালের ওপরের কোণে জোরাল শট। নিখুঁত।ব্রাজিলের প্রথম গোল, ভ্যান্দারসনের উদযাপন।তবু টনি পপোভিচের দল পথ হারায়নি। পাল্টা আক্রমণের কৌশলই ছিল তাদের ভরসা। জ্যাকসন আরভিনের দুর্দান্ত দৌড়ের পর তেতে ইয়েঙ্গির শট ঠেকাতে হিমশিম খেতে হয়েছে ব্রাজিলকে। নেস্টরি ইরানকুন্দার গতি সামলাতে জেয়ার কুনিয়ার ছুটে যাওয়া ছিল চোখে পড়ার মতো।

ব্রুনো গিমারাইসের নিখুঁত পাসে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন ভিনিসিয়ুস জুনিয়র।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর