advertisement
advertisement

অপ্রতিমকে হত্যার ছক ৭ দিন আগে, টিকটকে যোগাযোগ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১:৩৬ পূর্বাহ্ণ
অপ্রতিমকে হত্যার ছক ৭ দিন আগে, টিকটকে যোগাযোগ

ইশায়াত শাহরিয়ার অপ্রতিম

advertisement

ছবি তোলা ও টিকটক তৈরি করার সূত্রে গড়ে ওঠে পরিচয়। এরপর লোভ হয় আইফোনের প্রতি। ঘটনার প্রায় এক সপ্তাহ আগে থেকে শুরু হয় পরিকল্পনা। পরে ছবি তোলার কথা বলে ১৩ বছরের ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে নেওয়া হয় লালমাই পাহাড়ের নির্জন স্থানে। সেখানে প্রথমে তার হাত থেকে আইফোন নেওয়া হয়। ফোন ফেরত চাওয়াকে কেন্দ্র করে শুরু হয় কথা-কাটাকাটি।

একপর্যায়ে পাশে থাকা কোদালের হাতল দিয়ে একের পর এক আঘাত করে হত্যা করা হয় অপ্রতিমকে।কুমিল্লার অপ্রতিম হত্যা মামলায় তিন আসামির আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এমন বর্ণনা উঠে এসেছে। পরিকল্পনা, অপ্রতিমকে পাহাড়ে নেওয়া, আইফোন হাতে নেওয়া এবং তাকে আঘাত করার বিষয়ে তিনজনের বক্তব্যে অনেক জায়গায় মিল রয়েছে।

তবে হত্যাকাণ্ডের সময়ের বর্ণনায় কিছুটা ভিন্নতা আছে।কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র অপ্রতিম ১৮ সেপ্টেম্বর শুক্রবার বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর