গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম। ২১ সেপ্টেম্বর রাজধানীর শেরেবাংলা নগর থানায়
দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সঙ্গে ভুক্তভোগীর পরিবারের আপসনামা আদালতে দাখিল করা হয়েছে। তবে এটি আদালত আমলে নেননি বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী। আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহের আদালতে গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের জামিন শুনানি ছিল।
আদালত বয়স ও নারী বিবেচনায় শুধু মাকছুদার জামিন মঞ্জুর করেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী প্রথম আলোকে বলেন, আজ আদালতে গাজী নজরুল ও তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম জামিন পেলে বাদী মো. মাসুম বিল্লাহর (মরিয়মের বাবা) কোনো আপত্তি নেই বলে জানান। এদিন আসামিপক্ষ জামিননামার সঙ্গে একটি আপসনামা দাখিল করেন, কিন্তু আদালত আপসনামা গ্রহণ করেনি। বয়স ও নারী বিবেচনায় মাকছুদা ইসলামের জামিন মঞ্জুর করেছেন আদালত।
তবে গাজী নজরুলের জামিন আবেদন নামঞ্জুর করেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।