সদ্য সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে চোখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ করেছেন চুয়েট শিক্ষার্থীরা। আজ বেলা তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে
সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে এবার চোখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শিক্ষার্থীরা। আজ বুধবার বেলা তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি হয়।বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনেই কেন্দ্রীয় শহীদ মিনার।
বেলা তিনটার দিকে সরেজমিনে দেখা যায়, আন্দোলনরত শিক্ষার্থীরা শহীদ মিনারের সামনে থেকে মিছিল নিয়ে স্বাধীনতা চত্বরের দিকে যাচ্ছেন। সেখান থেকে মিছিলটি ঘুরে আবার শহীদ মিনারে এসে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা মাথায়, কপালে ও চোখে কালো কাপড় বেঁধে বিভিন্ন স্লোগান দেন।
এ সময় তাঁরা ‘প্রশাসন নীরব কেন, জবাব চাই জবাব দাও’; ‘প্রশাসন অন্ধ কেন, জবাব চাই জবাব দাও’ ইত্যাদি স্লোগান দেন।চুয়েটে উপাচার্য বদলে এত ক্ষোভ কেনকর্মসূচিতে থাকা শিক্ষার্থীরা বলেন, টানা আন্দোলন ও একের পর এক কর্মসূচি পালনের পরও তাঁদের দাবির বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।