advertisement
advertisement

মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা দিচ্ছি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৪:৪৫ অপরাহ্ণ
মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা দিচ্ছি

মো. তৌহিদুল আলম খান

advertisement

বর্তমানে ৪০০টি উপশাখা এবং ৬২৩টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে গ্রাহকদের প্রয়োজনীয় ব্যাংকিং সেবা প্রদান করা হচ্ছে।আপনাদের ব্যাংকে উপশাখা ও এজেন্ট মডেলের মাধ্যমে দ্রুত নেটওয়ার্ক সম্প্রসারণের পেছনের কৌশলটি কী?মো. তৌহিদুল আলম খান: আমাদের মূল দর্শন হচ্ছে ব্যাংকিং সেবা গ্রাহকের কাছে নিয়ে যেতে হবে। গ্রাহককে সব সময় ব্যাংকের কাছে আসতে হবে—এমন নয়।

সেই চিন্তা থেকেই শাখার পাশাপাশি উপশাখা ও এজেন্ট ব্যাংকিংকে আমরা গুরুত্ব দিয়েছি। এ জন্য আমরা ব্যয়সাশ্রয়ী ও সময়োপযোগী প্রযুক্তির ব্যবহার করছি।বর্তমানে আমাদের শাখার সংখ্যা ১০৯। সেই তুলনায় উপশাখা ও এজেন্ট পয়েন্টের সংখ্যা অনেক বেশি। বর্তমানে ৪০০টি উপশাখা এবং ৬২৩টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে গ্রাহকদের প্রয়োজনীয় ব্যাংকিং সেবা প্রদান করা হচ্ছে।

এই নেটওয়ার্কের মাধ্যমে আমরা জেলা, উপজেলা ও প্রত্যন্ত গ্রামীণ অর্থনীতির সঙ্গে যুক্ত মানুষকে আনুষ্ঠানিক ব্যাংকিংয়ের আওতায় আনতে পারছি।চতুর্থ প্রজন্মের ব্যাংকের মধ্যে আপনাদের সবচেয়ে বড় সফলতা ক্ষুদ্রঋণ ডিজিটাল প্রক্রিয়া ব্যাংকিং চ্যানেলে নিয়ে আসা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর