advertisement
advertisement

সামিনা চৌধুরী, ঈশিতা, তারিন, তিশাদের উত্তরসূরি খুঁজতে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৫:০০ অপরাহ্ণ
সামিনা চৌধুরী, ঈশিতা, তারিন, তিশাদের উত্তরসূরি খুঁজতে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’

২০২৫ সালের ‘নতুন কুঁড়ি’তে বিভিন্ন ধাপ পেরিয়ে ‘ক’ ও ‘খ’ বিভাগের চ্যাম্পিয়ন হয়েছে যথাক্রমে টাঙ্গাইলের প্রেয়সী চক্রবর্তী ও সুনামগঞ্জের শুভমিতা তালুকদার

advertisement

একসময় দেশের শিশু-কিশোরদের প্রতিভা বিকাশের অন্যতম পরিচিত মঞ্চ ছিল বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ‘নতুন কুঁড়ি’। এই আয়োজনের মাধ্যমে গান, অভিনয়, নৃত্য ও আবৃত্তিসহ বিভিন্ন ক্ষেত্রে উঠে এসেছেন সামিনা চৌধুরী, অভিনয়শিল্পী তারানা হালিম, রুমানা রশিদ ঈশিতা, তারিন জাহান, মেহের আফরোজ শাওন, নুসরাত ইমরোজ তিশাসহ অনেক পরিচিত শিল্পী। দীর্ঘ বিরতির পর গত বছর আবারও শুরু হয়েছিল জনপ্রিয় এই আয়োজন। এবারও বসছে ‘নতুন কুঁড়ি’র আসর।

এর মধ্য দিয়ে খোঁজা হবে নতুন প্রজন্মের প্রতিভাবান শিশু-কিশোরদের।আগামী ১ অক্টোবর ‘নতুন কুঁড়ি ২০২৬’-এর জন্য আবেদন নেওয়া শুরু হবে। চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। মঙ্গলবার রাতে বিটিভির ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের বিভিন্ন অঞ্চল থেকে শুরু হবে প্রতিযোগিতার প্রাথমিক বাছাই। এরপর বিভাগীয় পর্যায়ের বাছাই শেষে ঢাকায় অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্ব ও ফাইনাল প্রতিযোগিতা।

অভিনয়, আবৃত্তি, গল্প বলা ও কৌতুক, সাধারণ ও উচ্চাঙ্গ নৃত্য, দেশাত্মবোধক ও আধুনিক গান, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, লোকসংগীত, হামদ-নাতসহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা হবে।বিটিভি কর্তৃপক্ষ জানিয়েছে, বয়সের ভিত্তিতে প্রতিযোগীদের দুটি শাখায় ভাগ করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর