advertisement
advertisement

ছাত্রদল নেতার বিরুদ্ধে পিস্তল ঠেকিয়ে নারী শিক্ষককে অপহরণচেষ্টার অভিযোগ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৫:৩৩ অপরাহ্ণ
ছাত্রদল নেতার বিরুদ্ধে পিস্তল ঠেকিয়ে নারী শিক্ষককে অপহরণচেষ্টার অভিযোগ

অভিযুক্ত ছাত্রদল নেতা দেলোয়ার হোসেন

advertisement

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গত সোমবার দুপুরে ছাত্রদল নেতার বিরুদ্ধে এক নারী শিক্ষককে পিস্তল ঠেকিয়ে অপহরণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার রাতে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই নারী। গতকাল মঙ্গলবার রাতে বিষয়টি জানাজানি হয়।অভিযুক্ত ছাত্রদল নেতার নাম দেলোয়ার হোসেন (৩০)। তিনি উপজেলার পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। এদিকে ওই শিক্ষক (২৬) উপজেলার একটি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত।

ঘটনার পর থেকে ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ প্রথম আলোকে বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।ওই নারী শিক্ষকের লিখিত অভিযোগের সূত্রে জানা গেছে, সোমবার বেলা দুইটার দিকে বিদ্যালয় ছুটি হলে তিনি হেঁটে বাড়ির উদ্দেশে রওনা হন। পথে দেলোয়ার তাঁর পথ রোধ করেন।

একপর্যায়ে তাঁকে একটি অটোরিকশায় উঠতে বলেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর