advertisement
advertisement

অপকর্মকারীদের শাস্তি দিন, তা না হলে ধরে নেব এর সঙ্গে সবাই জড়িত: জামায়াতের আমির


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ণ
অপকর্মকারীদের শাস্তি দিন, তা না হলে ধরে নেব এর সঙ্গে সবাই জড়িত: জামায়াতের আমির

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি সরেজমিন পরিদর্শন শেষে। ৩০ সেপ্টেম্বর ২০২৬

advertisement

সরকারকে শুধু মিরপুর ও কাফরুল নয়, সারা দেশের সমস্যার সমাধান করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, চাঁদাবাজি বন্ধ করেন, দখলদারি বন্ধ করেন, দুর্নীতি বন্ধ করেন। বিভিন্ন জায়গায় মদ, মাদকের ব্যবসার সঙ্গে যারা সম্পৃক্ত, তাদের ধরেন। ইতিমধ্যে ঢাকায় যারা বড় অপকর্ম করেছে, তাদের শাস্তি দেন। একজন শাস্তি পেলেই বাকিরা ঠিক হয়ে যাবে। শাস্তি না দিলে ধরে নেব, এটির সঙ্গে সবাই জড়িত।

বুধবার বিকেলে রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি সরেজমিন পরিদর্শন শেষে জামায়াতের আমির এ আহ্বান জানান।সরকারের উদ্দেশে শফিকুর রহমান বলেন, রাজধানীর সড়ক ও ফুটপাত চলাচলের উপযোগী রাখা জরুরি। তবে ফুটপাত ও সড়কে ব্যবসা করা ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ করে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। তাঁদের জন্য উপযুক্ত বিকল্প স্থান নির্ধারণ করে সেখানে ব্যবসার সুযোগ দিতে হবে।

যাতে তাঁরা ব্যবসা করে সম্মানের সঙ্গে বাঁচতে পারেন।জামায়াতের আমির বলেন, ‘রাস্তা রাস্তার মতো থাকুক।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর