advertisement
advertisement

‘কান্না ছাড়া আমাদের আর কিছুই করার নেই’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
‘কান্না ছাড়া আমাদের আর কিছুই করার নেই’

ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হচ্ছে নৌ–সেনা ট্রোম্যান খীসাকে

advertisement

‘কান্না ছাড়া আমাদের আর কিছুই করার নেই। নৌবাহিনী যা করছে, অনেক করছে। কিন্তু বাচ্চাদের মানুষ করব কীভাবে জানি না।’ বিলাপ করতে করতে কথাগুলো বলেন শ্রেয়া চাকমা। আফ্রিকার দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বাংলাদেশ নৌবাহিনীর সদস্য ট্রোম্যান খীসার (৩৯) দাহকার্য অনুষ্ঠানে কথা বলছিলেন তাঁর স্ত্রী শ্রেয়া চাকমা।

গত সোমবার দুপুরে রাঙামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের রামহরি পাড়ায় সামরিক মর্যাদায় ও বৌদ্ধধর্মীয় রীতি অনুযায়ী প্রয়াত এই নৌসদস্যের দাহকার্য সম্পন্ন হয়।ট্রোম্যান খীসা​সরেজমিনে গিয়ে দেখা যায়, বেলা একটার দিকে লাশবাহী ফ্রিজারভ্যানে করে নৌবাহিনীর সদস্যরা ট্রোম্যানের মরদেহ তাঁর গ্রামের বাড়িতে নিয়ে আসেন। সেখান থেকে মরদেহ রাখা হয় স্থানীয় মহাপুরুম উচ্চবিদ্যালয়ের মাঠে।

এ সময় মরদেহের পাশে মা, বাবা, স্ত্রীসহ পরিবারের সদস্যরা উপস্থিত হন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর