advertisement
advertisement

জাপানে রোদের দেখা পেয়েছে বাংলাদেশ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ণ
জাপানে রোদের দেখা পেয়েছে বাংলাদেশ

আইচি–নাগোয়ায় রোদ ওঠায় অনুশীলনে বাংলাদেশ ক্রিকেট দল

advertisement

জাপানে পৌঁছানোর পর বৃষ্টি পিছু ছাড়েনি বাংলাদেশ ক্রিকেট দলের। লিটন দাসরা ঠিকঠাক অনুশীলন করতে পারেননি বৃষ্টির জন্য। এশিয়ান গেমস ক্রিকেটে গতকাল কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচও হয়েছে পরিত্যক্ত। র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় যদিও সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ।আগামীকাল বাংলাদেশ সময় ভোর ছয়টায় ফাইনালে ওঠার লড়াইয়ে লিটন দাসের দল মুখোমুখি হবে পাকিস্তানের।

এই ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় ফাইনালে উঠবে পাকিস্তানই। তবে বাংলাদেশ দলের জন্য সুখবর, আইচি-নাগোয়াতে রোদের দেখা পেয়েছেন লিটনরা।দলের মিডল অর্ডার ব্যাটসম্যান ইয়াসির আলীর আশা, ম্যাচের দিনও এমন রোদ থাকবে, ‘জাপান আসার পর মনে হয় এই প্রথম আমরা রোদ দেখলাম। ভালো লাগছে, আজকে আমরা একটু ভালোমতো মাঠে নামতে পেরেছি।

আশা করি আমরা একটা ভালো আবহাওয়া পাবো খেলার জন্য।’ইয়াসির আলীএশিয়ান গেমসে ছেলেদের এই ক্রিকেট ইভেন্টের জন্য ঢাকায় লম্বা প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ দল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর