গণিত ভাইয়া প্রতিটি লেখা শুরু করেন তাঁর ছোট বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে। হাবলু তাঁকে খুব ভালো করেই চেনে। অথচ এবারের ম্যাগাজিনের লেখার ভঙ্গিটা কেমন যেন অচেনা! আরও আশ্চর্যের বিষয়, যত ব্যস্ততাই থাকুক, প্রতি মাসের প্রথম শুক্রবার আড্ডায় আসা গণিত ভাইয়া এবার এলেনই না। হাবলুর মনে সন্দেহ জাগল—ম্যাগাজিনের লেখাটি কি সত্যিই গণিত ভাইয়ার?সে খুব মনোযোগ দিয়ে ম্যাগাজিনের পাতা ওল্টাতে শুরু করল।
৬০ নম্বর পাতায় চোখ আটকে গেল একটি শব্দে: ‘গনিত’। গণিত ভাইয়া তো সব সময় ‘গণিত’ লেখেন! ভুলটি ছিল ওই পাতার ১০ নম্বর লাইনের ৩ নম্বর শব্দ। পাতার শুরু থেকে গুনলে এটি ১২তম শব্দ, আর পুরো পাতায় শব্দ আছে ১৩৫টি। পাতার নিচে ছোট করে লেখা ছিল—সারি = A, কলাম = B, তম শব্দ = C,Page number = D, Total word = Eহাবলু বুঝে গেল: A = 10, B = 3, C = 12, D = 60, E = 135।কিন্তু এতেই বার্তার জট খুলল না।
ম্যাগাজিনের বাকি পাঁচটি পাতায় গণিত ভাইয়া পাঁচটি ছোট ঘটনার ভেতর আরও পাঁচটি প্রশ্ন লুকিয়ে রেখেছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।