advertisement
advertisement

‘তোমাকে বুঝি না প্রিয়’ গায়িকাকে কতটা চেনেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
‘তোমাকে বুঝি না প্রিয়’ গায়িকাকে কতটা চেনেন

‘প্রজাপতি বিস্কুট’ সিনেমার ‘তোমাকে বুঝি না প্রিয়’ গানটি গেয়ে পরিচিতি পেয়েছেন চন্দ্রাণী ব্যানার্জি

advertisement

‘তোমাকে বুঝি না প্রিয়’ গানটি শুনেছেন? ‘প্রজাপতি বিস্কুট’ ছবির এই গান অনেকেরই পছন্দের। কিন্তু এই গানের শিল্পী চন্দ্রাণী ব্যানার্জিকে কতটা চেনেন? তাঁর কণ্ঠে শুধু এই একটি গান নয়, আছে আরও অনেক পরিচিত গান। মহীনের ঘোড়াগুলির ‘ঘরে ফেরার গান’, ভূমির ‘কান্দে শুধু মন’, ক্রসউইন্ডসের ‘ঝিকো ঝিকো করি রে’—তালিকাটা বেশ দীর্ঘ।প্রায় তিন দশকের সংগীতজীবনে গেয়েছেন নানা ধরনের গান।

নব্বইয়ের দশকের বাংলা ব্যান্ড ক্রসউইন্ডসের প্রধান গায়িকা চন্দ্রাণী ব্যানার্জি। বাংলা ব্যান্ডে প্রথম নারী রক গায়িকা হিসেবেও পরিচিত তিনি। অথচ আলোচনার কেন্দ্রবিন্দুতে খুব একটা দেখা যায় না তাঁকে। তাতে অবশ্য আক্ষেপ নেই শিল্পীর; বরং নিজের গান লেখা, সুর করা আর নিয়মিত সংগীতচর্চাতেই মনোযোগ তাঁর।চন্দ্রাণী ব্যানার্জিগানের শুরু রবীন্দ্রনাথ-নজরুলেচন্দ্রাণী ব্যানার্জির গানের হাতেখড়ি ছোটবেলায়।

বাড়িতেই শুরু হয় রবীন্দ্রসংগীত, নজরুলগীতি ও লোকগীতির চর্চা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর