advertisement
advertisement

জুয়ায় নিষেধাজ্ঞার কারণে ব্রাজিল ফুটবলে বড় ধাক্কা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৬:৪৬ অপরাহ্ণ
জুয়ায় নিষেধাজ্ঞার কারণে ব্রাজিল ফুটবলে বড় ধাক্কা

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা

advertisement

ব্রাজিলিয়ান ফুটবলে যেন আচমকা ঝড়। মাঠে নয়, মাঠের বাইরের এক সিদ্ধান্তে। দেশটির প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা গত শুক্রবার অনলাইন বেটিং কোম্পানিগুলোর ওপর নিষেধাজ্ঞা জারি করে এক অধ্যাদেশে সই করেছেন। আর তাতেই টলতে শুরু করেছে ক্লাবগুলোর অর্থনীতির ভিত।ধারণা করা হয়, সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ আমেরিকার ক্লাব ফুটবলে ব্রাজিলের যে একচ্ছত্র আধিপত্য, তার বড় অংশই গড়া এই বেটিং স্পনসরদের টাকায়।

দক্ষিণ আমেরিকা মহাদেশের শীর্ষ যে ক্লাব টুর্নামেন্ট, সেই কোপা লিবার্তাদোরেসের সর্বশেষ সাতটি ট্রফিই গেছে ব্রাজিলের ক্লাবগুলোর ঘরে। কিন্তু প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এক ঘোষণায় বদলে দিয়েছেন দৃশ্যপট। বেটিংকে তিনি তুলনা করেছেন ক্যানসারের সঙ্গে।চোট পাওয়া রাফিনিয়াকে ভারত ম্যাচ থেকে বাদ দিল ব্রাজিল, দুশ্চিন্তায় বার্সাঝুঁকির অঙ্কটা বেশ বড়।

ব্রাজিলের শীর্ষ লিগ ব্রাসিলেইরো সিরি আ-র ২০টি ক্লাবের মধ্যে ১৪টিরই প্রধান স্পনসর কোনো না কোনো বেটিং কোম্পানি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর