দেশের গুরুত্বপূর্ণ পর্যটন গন্তব্যে আধুনিক হোটেল ও রিসোর্ট গড়ে তোলার উদ্যোগ নিয়েছে ভাইয়া গ্রুপ। এর ধারাবাহিকতায় সল্ট বে, ইডেন বে, গ্রিনিচ হিল স্টেশন এবং বে-ফ্রন্ট উল্লেখযোগ্য প্রকল্প
দেশের অন্যতম শীর্ষস্থানীয় ও ঐতিহ্যবাহী দেশীয় শিল্পগোষ্ঠী ভাইয়া গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। স্বাধীনতার পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত ব্যবসা-বাণিজ্য, শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রেখে আসছে এই শিল্পগোষ্ঠী। দীর্ঘ অভিজ্ঞতা ও পেশাদার ব্যবস্থাপনার ধারাবাহিকতায় বিভিন্ন খাতের পাশাপাশি পর্যটন ও আতিথেয়তা খাতেও কার্যক্রম সম্প্রসারণ করছে ভাইয়া গ্রুপ।
‘ভাইয়া হোটেলস্ অ্যান্ড রিসোর্টস লিমিটেড’ গ্রুপটির একটি গুরুত্বপূর্ণ অঙ্গপ্রতিষ্ঠান। পর্যটনভিত্তিক রিয়েল এস্টেট ও আতিথেয়তা সেবাকে কেন্দ্র করে দেশের গুরুত্বপূর্ণ পর্যটন গন্তব্যে আধুনিক হোটেল ও রিসোর্ট গড়ে তোলার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
এর ধারাবাহিকতায় সল্ট বে, ইডেন বে, গ্রিনিচ হিল স্টেশন এবং বে-ফ্রন্ট উল্লেখযোগ্য প্রকল্প।প্রকল্পগুলোর পরিকল্পনায় সংশ্লিষ্ট এলাকার প্রাকৃতিক সৌন্দর্য, পর্যটন সম্ভাবনা ও ভ্রমণকারীদের চাহিদাকে গুরুত্ব দেওয়া হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।