advertisement
advertisement

কেউ চাপ দিলে নাম প্রকাশ করে দেব: কুমিল্লার পুলিশ সুপার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ৮:৫৯ অপরাহ্ণ
কেউ চাপ দিলে নাম প্রকাশ করে দেব: কুমিল্লার পুলিশ সুপার

‘আমার কুমিল্লা’ অ্যাপের উদ্বোধন অনুষ্ঠানের পর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। সোমবার দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে

advertisement

কিশোর গ্যাংবিরোধী চলমান অভিযানে কোনো ধরনের চাপ নেই বলে জানিয়েছেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। তিনি বলেছেন, ‘কোনো ধরনের কেউ চাপ নাই। আজ পর্যন্ত আমাকে কেউই ফোন দেয় নাই। সবাই সাধুবাদ জানিয়েছে। কেউ চাপ দিলে আমি আপনাদের সামনে নাম প্রকাশ করে দেব।’ কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে আজ সোমবার দুপুরে ‘আমার কুমিল্লা’ অ্যাপের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ সুপার এ কথা বলেন।

নাগরিক সেবা সহজ করা, অভিযোগের দ্রুত নিষ্পত্তি এবং সেবায় জবাবদিহি বাড়ানোর লক্ষ্যে অ্যাপটি চালু করেছে কুমিল্লা সিটি করপোরেশন। কিশোর গ্যাংবিরোধী অভিযানে পুলিশের পক্ষ থেকে কাউকে হয়রানি বা পুলিশের কোনো কোনো সদস্যের বিরুদ্ধে আটকের পর টাকা নেওয়ার অভিযোগ তোলেন এক সাংবাদিক। জবাবে পুলিশ সুপার বলেন, ‘যদি কেউ নিয়ে থাকে, কোনো প্রমাণ একটা দিতে পারেন, ওই পুলিশ অফিসারকে তাৎক্ষণিক সাসপেন্ড করে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে এক ফোঁটাও ছাড় নাই।’কুমিল্লা নগরে আবার কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়েছে পুলিশ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর